টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পানিতে ডুবে রাকিবুল ইসলাম রাকিব (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে গোড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবার নাম মো. আইয়ুব আলী। মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. আতাউর রহমান বলেন, শিশুটি লোকজনের অগোচরে পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও এক দল ডুবুরী অনেক চেষ্টার পর নদী থেকে মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
