গীতিকার নজরুল ইসলাম বাবুর জন্মদিন পালিত

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১১:৩১
সব কটা জানালা খুলে দাওনা, তুমি জাগ্রত জনতার, আমায় গেঁথে দাও না মাগো, ‘ডাকে পাখি খোল আঁখি, দেখ সোনালী আকাশ/ বহে ভোরের বাতাস...’ এই সব জনপ্রিয় গানের খ্যাতিমান গীতিকার এবং মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু’র জন্মদিন ছিল রবিবার ১৭ জুলাই।
 
তার ৬৬ তম জন্মদিন উপলক্ষে জামালপুর জেলার মাদারগঞ্জস্থ পোড়াবাড়ী মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সভাপতি ছিলেন বাবুর পত্নী শাহীন আক্তার।
 
আলোচনা পর্বে ওবায়দুর রহমান বেলাল জানান, শিগগিরই নজরুল ইসলাম বাবুকে নিয়ে একটি স্মারকগ্রন্থ বের করা হবে। সেই সঙ্গে তার গানগুলোও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন উপজেলা চেয়ারম্যান।