ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় নগরী মুকাল্লায় সোমবার সেনা চেকপয়েন্টে দুটি পৃথক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৫ সৈন্য নিহত হয়েছে। মুকাল্লা জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সাবেক ঘাঁটি। এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি'কে এ কথা বলেন।
মুকাল্লার পশ্চিমাঞ্চলে এক বোমা হামলাকারী গাড়ি চালিয়ে একটি চেকপয়েন্টে হামলা চালায়। নগরীর মধ্যাঞ্চলে দ্বিতীয় হামলাটি চালানো হয়। জেনারেল ফারাজ সালেমাইন এই ঘটনার জন্য 'সন্ত্রাসীদের' দায়ী করেছেন। বাসস।
