নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে নৈশপ্রহরীকে বেঁধে রেখে একটি কীটনাশক দোকানের প্রায় সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। এছাড়া একই রাতে ঐ বাজারে আরো দুইটি মুদি দোকানে হানা দেয়া হয়েছে। রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নৈশপ্রহরী আবুল হোসেন (৬৫) জানান, রবিবার রাত অনুমান আড়াইটায় ১০/১২ জনের ডাকাত দল চাকু ও লাঠিশোটা নিয়ে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে বাজারের পশ্চিমে রাস্তার পাশে ফেলে রেখে দোকানে লুট-পাট করে।
আলতাব প্লাজা মার্কেটে মরিয়ম টেড্রার্সের কিটনাশকের দোকানের মালিক আব্দুল মজিদ জানান, তার দোকানের ভিরতাকো, এ্যমিস্টার, এনামসহ পাঁচ লাখ টাকার বেশি মালামাল লুট হয়েছে।
এছাড়া বাজারের পশ্চিম পার্শ্বে তেতুল তুলি নামক স্থানে তোজাম্মেল হোসেনের একটি মুদি দোকানে প্রায় দেড়হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে দোকান মালিক।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
