তিতাস গ্যাসক্ষেত্রের ২৪নং কূপের খনন কাজ শুরু

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৫:৪০
 
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের ২৪নং কূপের খনন কাজ শুরু হয়েছে। সোমবার সকালে এর খনন কাজ শুরু হয়।
 
আগামী ছয়মাসের মধ্যে কূপটির খনন কাজ শেষ হবে।  এ কূপ থেকে প্রতিদিনি ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদন সম্ভব হবে বলে কর্মকর্তারা আশা করছেন।
 
বাংলাদেশ গ্যাস ফিল্ডসের উদ্যোগে এডিবি ও জিওবির অর্থায়নে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩, ২৪, ২৫, ২৬  কূপ খনন প্রকল্পের আওতায় এর খনন কাজ শুরু হয়। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিনোপেক্স এই খনন কাজ বাস্তবায়ন করছে। এই প্রকল্পে প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা খরচ হবে। পুরো প্রকল্প বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে ৮০/১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান, প্রকল্প পরিচালক আলী মোক্তেজার, জি,এম পিডি আহামদ হোসেন, কোম্পানি সচিব মতিউর রহমান, জি, এমটি, এস তৌফিকুর রহমান তপু প্রমুখ উপস্থিত ছিলেন।