পটুয়াখালীর বাউফলে শ্রী শ্রী বিশ্ব কল্যাণ গীতা আশ্রমের পুরোহিত পরিতোষ সাহাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তাকে হুমকি দেয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পরিতোষ সাহা সকালে মন্দিরে পুজা করছিলেন। এ সময় মুখে ও শরীরে কাল কাপড় পেচানো এক যুবক তাকে গলা কেটে হত্যা করার হুমকি দিয়ে মুহূর্তের মধ্যে চলে যায়। পরে এ হত্যা করার ঘটনাটি প্রথমে আশ্রমের সভাপতিকে জানায়।
এ ঘটনায় বাউফল থানার ওসি আজম থান ফারুকী জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উক্ত সংবাদ ছড়িয়ে পরলে উপজেলার সকল আশ্রম ও মন্দিরের পুরোহিতরা আতঙ্কের মধ্যে রয়েছে।
