যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা আয়োজিত ‘রোড টু দ্য হোয়াইট হাউস’ শীর্ষক ধারাবাহিক ফেসবুক চ্যাট-এর তৃতীয়টি ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং রাজনৈতিক সম্মেলন’ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ১০ই মে শুরু হওয়া এই ফেসবুক চ্যাট ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্ত চলবে।
প্রতি মাসে একজন করে নির্বাচন বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের নির্বাচন-এর একটি নির্দিষ্ট বিষয়ে এক ঘণ্টাব্যাপী এই ফেসবুক চ্যাটে অংশগ্রহণ করবেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে আমাদের ফেসবুক চ্যাট ‘রাজনৈতিক সম্মেলন’-এ অংশগ্রহণ করুন। এবারে আপনাদের সাথে এই ফেসবুক চ্যাট-এ থাকবেন বেটসি ফিশার মার্টিন যিনি একজন এমি পুরস্কার বিজয়ী টেলিভিশন সাংবাদিক, নির্বাহী এবং ফিশার মার্টিন মিডিয়ার প্রেসিডেন্ট।
বর্তমানে তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক অ্যাফেয়ার্স-এর এক্সিকিউটিভ-ইন-রেসিডেন্স এবং ব্লুমবার্গ পলিটিক্স-এর ‘মাস্টার ইন পলিটিক্স পডকাস্ট’ এর সহ উপস্থাপক। অতি সম্প্রতি তিনি ‘এনবিসি নিউজ’-এর রাজনৈতিক বিষয়ক অনুষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক এবং ঊর্ধ্বতন নির্বাহী প্রযোজক ছিলেন। এছাড়াও তিনি এনবিসি-র ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ক অনুষ্ঠান “মিট দ্য প্রেস”-এর জন্য একজন প্রযোজক হিসেবে কাজ করেছেন যার মধ্যে রয়েছে রাজনৈতিক দলের সম্মেলন, বিতর্ক এবং নির্বাচন।
দূতাবাসের ফেসবুক পেইজে ১৮ই জুলাই “রোড টু দ্য হোয়াইট হাউস” পোস্টের কমেন্ট অংশ প্রশ্ন করা যাবে। দূতাবাসের ফেসবুক পেজ -- https://www.facebook.com/bangladesh.usembassy/
