মেহেরপুর সদর উপজেলা উত্তর শালিকার মাঠ থেকে গাঁজাসহ একটি মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ এ অভিযান চালায়। এ সময় গাঁজা বহনকারী গাংনী উপজেলার রামকৃষ্ণ ধলা গ্রামের আনার মেম্বারের ছেলে বিষারত ওরফে বিশা (২৮) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, সদর উপজেলার উত্তর
শালিকা গ্রামের রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে গাঁজা নিয়ে বিশারত ওরফে বিশা নামে এক মাদক ব্যবসায়ী ধলার উদ্দেশে রওনা দিয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ রাস্তার পাশের একটি মাঠে অবস্থান নেয় এস আই মেজবাহুরের নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বিশা। পরে পুলিশ দু’টি বান্ডেলে এক কেজি গাঁজাসহ মোটরসাইকেলটি উদ্ধার করে।
