মিরপুরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১১:০০
 
রাজধানীর শাহ আলী থানা এলাকায় স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়েছে গেছে। সোমবার মধ্যরাতে মিরপুর ১ নম্বর সেকশনের এফ ব্লকের ৪ নম্বর রোডের একটি টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে। 
 
আহত অবস্থায় সানজিদা খাতুনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের সস্বমী সালামিন (৩০)পলাতক রয়েছেন।
 
শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ছয়-সাত মাস আগে সালামিন ও সানজিদা বিয়ে করে টিনশেডের ঐ বাসা ভাড়া নেয়। আলামিন ফুটপাথে ফলের ব্যবসা করেন। সোমবার মধ্যরাতে সানজিদার চিৎকার শুনে প্রতিবেশীরা বাসায় ছুটে যায়। তারা সানজিদাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই সালামিন পালিয়ে যায়। সালামিনের এর আগে আরো দুইটি বিয়ে ছিল।
 
ধারণা করা হচ্ছে, একাধিক বিয়ের বিষয়টি নিয়ে দাম্পত্য কলহের জের ধরে সালামিন তার স্ত্রীর ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। পলাতক সালামিনকে এখনো গ্রেফতার করা যায়নি।