খিলগাঁওয়ে শিবিরের দুই নেতাসহ গ্রেফতার ২০, জিহাদি বই-ককটেল উদ্ধার

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৩:৫০
রাজধানীর খিলগাঁওয়ে জঙ্গি বিরোধী অভিযানে শিবিরের খিলগাঁও থানা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
সোমবার সারা রাত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার খিলগাঁও থানার ওসি এসব জানিয়েছেন।
 
গ্রেফতারকৃত শিবির সভাপতির নাম মোতাহার হোসেন (২৭)। তার বাড়ি নোয়াখালী। সাধারণ সম্পাদকের নাম আবদুর রাজ্জাক (২৪)। তার বাড়ি দিনজপুরের বীরগঞ্জ।
 
 
ওসি জানান, অভিযানের সময় খিলগাঁওয়ের এ ব্লকের একটি মেসবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় দুইজন শিবিরের নেতাকে আটক করা হয়। বিপুল সংখ্যক জিহাদি বই, একটি কম্পিউটার, ৭টি ককটেল এবং ৪টি চাপাটি জব্দ করা হয়েছে।