নরসিংদীর শিবপুরে জঙ্গিবাদ দমন এবং সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশেষ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটরিয়ামে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেন মজুমদার, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ-উল-ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন, ওসি (তদন্ত) মোল্লা আজিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাদির কিবরিয়াসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, মসজিদের ইমামগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাকির হোসেন মাস্টার, গীতা পাঠ করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী ।
