শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন- উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের মৃত হদু মন্ডলের ছেলে মতিউর রহমান মতিন (৪২)।
প্রত্যক্ষদর্শী ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শিবগঞ্জ পৌরসভাধীণ পিঠালীতোলা গ্রামের মোন্নাপাড়ায় তবিকুলের বাড়িতে রাজমিস্ত্রী হিসেবে রডের কাজ করছিলেন। রডের সঙ্গে উপরের বিদ্যুতের তারে লেগে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি পৌরসভার পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
