সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড়ে স্বাধীনতা এই কমর্সূচি পালন করা হয়।
স্বাশিপ এর সভাপতি অধ্যক্ষ আবু নাসের আহমেদের সভাপতিত্বে এ সময় অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান, অধ্যক্ষ মাহাবুব ইসলাম, অধ্যক্ষ জাহেদুর রহমান, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দশ দিনের বেশি কোন শিক্ষার্থী ক্লাশে অনুপস্থিত থাকলে তাদের তালিকা তৈরি করতে বলা হয়েছে শিক্ষকদের। শিক্ষার্থীরা বাড়ি থেকে বেরিয়ে আসার পর তারা প্রতিষ্ঠানে এসেছে কিনা তা অভিভাবকদের তদারকি করতে হবে। যদি অভিভাবকরা সচেতন না হোন তাহলে শিক্ষকদের একার পক্ষে সম্ভব না।
এসময় গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার প্রতিবাদে তীব্রনিন্দা জ্ঞাপন করেন শিক্ষকরা। মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
