খুলনা রেঞ্জ পুলিশের উপ-মহাপরিচালক (ডিআইজি) এস এম মনির-উজ- জামান বলেছেন, '৭১ এর পরাজিত শক্তি এবং ২০১৩-১৪ সালে যারা দেশে শান্তি বিঘ্নিত করেছে এবং জামায়াত-শিবিরচক্র ভিন্ন নামে দেশে সন্ত্রাস করছে, যে কোন মূল্যে দেশ থেকে এই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ উপড়ে ফেলতে
হবে।
মঙ্গলবার দুপুরে খুলনা রেঞ্জ পুলিশের সদর দফতরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা শেষে সাম্প্রতিক আইন-
শৃংখলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রেঞ্জ ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে, ঠিক তখনই একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে। এই সন্ত্রাসের সঙ্গে বিপদগামী কিছুসংখ্যক তরুণ জড়িত হয়েছে। এই বিপদগামী তরুণদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও মদদদাতাদের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ
গ্রহণ করেছি। তাদের যে কোন মূল্যে মোকাবিলা করা হবে। তবে সমাজের সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ করা ছাড়া এগুলো মোকাবিলা সম্ভব নয়।
তিনি বলেন, পুলিশ খুলনা বিভাগের নিখোঁজদের তালিকা তৈরির কাজ করছে। এছাড়া প্রত্যেক জেলা সদরকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। পুলিশের তৎপরতার কারণে সন্ত্রাসীরা শহর ছেড়ে গ্রামে আশ্রয় নিচ্ছে। এজন্য গ্রাম পুলিশ পুনর্গঠন করা হয়েছে। তাদের হাতে লাঠি-বাঁশি
দেয়া হয়েছে। গ্রামের মানুষও সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ মোকাবিলায় ব্যাপকভাবে সাড়া দিয়েছে।
