কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির গ্রেফতার

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:১১
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপনকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশে যোগ দিতে আসলে তাকে গ্রেফতার করা হয়।
 
কুড়িগ্রাম পুলিশ সুপার মো: তবারক উল্ল্যাহ ইত্তেফাককে জানান, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।