জীবননগর উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী বাউল আস্তানায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় আরো তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে বাউল আস্তানার পার্শ্ববর্তী সেনেরহুদা ও উথলী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সেনেরহুদা গ্রামের নেপাল মন্ডলের ছেলে শিবির কর্মী মো. কলিমোদ্দিন (৩৯), আনাম আলীর ছেলে শফি (২৬) ও উথলী গ্রামের নাগর আলীর ছেলে ইলিয়াস হোসেন (২৫)।
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে তিনজনকে গ্রেফতার করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী মুকুল হোসেনের বাউল আস্তানায় শনিবার রাত সাড়ে ১১ টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুই নারীসহ তিন ভক্তকে গুরতর জখম করেন। এই ঘটনায় রবিবার দিবাগত রাতে তিনজনকে গ্রেফতার করা হয়।
