ব্রাহ্মণবাড়িয়ায় শপথ নিলেন ৭ ইউপি চেয়ারম্যান

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৯:০০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ও কসবা উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করা ইউপি চেয়ারম্যানরা হলেন- আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন। কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের চেয়ারম্যান আবু জামাল খান, বায়েক ইউনিয়নের আল মামুন ভূঁইয়া, বিনাউটি ইউনিয়নের মো. ইকবাল হোসেন, গোপীনাথপুর ইউনিয়নের এসএমএ মান্নান, মেহারী ইউনিয়নের আলম মিয়া ও কাইমপুর ইউনিয়নের মো. ইয়াকূব আলী ভূঁইয়া।
 
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দা নাহিদা হাবীবা, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।