শিবালয়ে অজ্ঞাত কন্যা শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২০:৩২
শিবালয়ের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের ধূতরাবাড়ী জামে মসজিদের পাশের ধঞ্চেখেত থেকে অজ্ঞাত কন্যা শিশুর (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার বিকেলে ধঞ্চেখেতে কম্বলে মোড়ানো ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।