মেহেরপুরে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল ঐ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাদেশ প্রাপ্ত আসামি ভাদু মন্ডল সদর উপজেলার বাড়ীবাঁকা গ্রামের মৃত রুস্তম মন্ডলের ছেলে।
ডিবি'র ওসি জালাল উদ্দীন জানান, শহরের বড়বাজারে গড়পুকুর এলাকায় এক মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি'র এসআই আশারাফের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৫০ গ্রাম গাঁজা সহ ভাদু মন্ডলকে আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল। সন্ধ্যায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
