চুয়াডাঙ্গায় ৩২ লাখ টাকার মাদকসহ দম্পতি আটক

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১০:৪৬
চুয়াডাঙ্গায় মাদকসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন, ৭৫০ পিস ইয়াবা এবং নগদ ২৫ হাজার আট শ ৬৬ টাকা জব্দ করা হয়েছে। আটকরা হলেন, মাদক ব্যবসায়ী বাবলু হোসেন ও তার স্ত্রী শিপ্রা বেগম।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বুদ্ধিমান পাড়ায় ওই দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ও নগদ টাকা জব্দ করা হয়। এসব মাদকের দাম ৩১ লাখ ৫০ হাজার টাকা।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই দম্পত্তির বিরুদ্ধে মামলা হয়েছে।