শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার দুধনই গ্রামের মৃত ইনসান আলীর ছেলে আব্দুল খালেক (৬০) ও মৃত জুনা শেখের ছেলে তালেব উদ্দিন (৭০)।
বুধবার সকালে উপজেলার দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে বিদ্যুতের তার টানা উপড়ে পড়া একটি বাঁশের খুঁটি মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
