মুক্তাগাছায় পলাতক আসামিসহ গ্রেফতার ৪

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১২:৩৯
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি এবং প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
 
পুলিশ জানায়, বুধবার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিমলা গ্রামের বাসিন্দা মো. ছত্তর (৫৫) । প্রতারক চক্রের সদস্য নিজ কলমনা গ্রামের শহীদ (৩৫) , সাইদ (২৬) এবং জয়পুর গ্রামের নজরুল (২৩)।
 
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।