গুলশানে হলি আর্টিজান বেকারিতে চালানো জঙ্গিদের মৃতদেহ থেকে আরো নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
বুধবার ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ জানান, তদন্তকারী সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট চুল ও রক্ত ছাড়াও আরো কিছু নমুনা চেয়েছে। এসব নমুনা মৃতদেহগুলো থেকে সংগ্রহ করা হবে।
এর আগে ময়নাতদন্তের সময়ই ছয়জনের রক্ত, দাঁত ও উরুর মাংস সংগ্রহ করা হয়েছিল। তারা কোনো ধরনের মাদকাসক্ত ছিলেন কিনা সেটি পরীক্ষা করার জন্য এসব নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন চিকিৎসক সোহেল মাহমুদ।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে হামলাকারীরা। এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। সশস্ত্র বাহিনী অভিযানর পর নিহত ছয়জেনকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়।
