পীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন মুক্তিযোদ্ধা আনছার আলী মাস্টারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার মাবনবন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। পীরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজন করে। উপজেলা পরিষদ গেট সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াজেদ আলী সরকার, সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম প্রধান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা মুনছুর সরকার, মহির উদ্দিন প্রমুখ।
বক্তারা আগামী ২৬ মার্চের মধ্যে আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হলে স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি বর্জনের ঘোষণা দেন।
