পেট্রাপোলে ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন বৃহস্পতিবার

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৭:০৪
বেনাপোল চেকপোস্টের ওপারে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের নোম্যান্সল্যান্ডের সুসংহত ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী।
 
বৃহস্পতিবার বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালে চেকপোস্টে ভিডিও  কনফারেন্সের মাধ্যমে এ নবনির্মিত গেট উদ্বোধন করবেন। এ ছাড়া বেনাপোল বন্দরের লিংরোড, বাস টার্মিনালসহ আরো কয়েকটি স্থাপনা উদ্বোধন করবেন উভয় দেশের প্রধানমন্ত্রী।
 
বেনাপোল স্থল বন্দরের সিবিএ নেতা মনির হোসেন মজুমদার জানান, ভারতের দিল্লি থেকে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী এবং বাংলাদেশের ঢাকা গণভবন থেকে এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন ভিডিও কনফারেন্সে ।
IMG0
বেনাপোল বন্দর এলাকায় ইতিমধ্যে ঢাকা থেকে আইটি সেকশনের লোকজন এসে ভিডিও কনফারেন্সের সমস্থ আয়োজন করেছেন। বন্দর পরিচালক উপজেলা নির্বাহী অফিসারসহ সকল প্রশাসনিক কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের কাজের তদারকি করছেন।
 
জানা গেছে, এই ইন্টিগ্রেটেড চেকপোস্টটির প্রধান নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২ শতাধিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য। এক হাজার পণ্যবাহী ট্রাকের ধারণ করার ক্ষমতা সম্পন্ন ইন্টিগ্রেটেড চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যে আরো গতিশীলতা আসবে। ট্রাক টার্মিনাল, এয়ারকন্ডিশন ওয়ার হাউজ, এক্সপোর্ট-ইমপোর্ট জোনও স্ক্যানিং মেশিনসহ বিশ্বের আধুনিক বন্দরের সব সুযোগ-সুবিধা থাকছে এখানে।