ঝালকাঠিতে দুই আন্তঃজেলা জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠির কলেজ মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯ হাজার ৫শ জাল টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামের শেখ আব্দুর সালাম (৪৫) ও দশনাকান্দা গ্রামের জাহিদুল হক (২৫)।
এ ব্যাপারে ঝালকাঠি থানায় এসআই মিলন বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
