শেরপুরে বিদ্যুৎপৃষ্টে ২ কৃষকের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৮:১০
শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
 
বুধবার উপজেলার দুধনই গ্রামে এ ঘটনা ঘটে। এরা হলেন গ্রামের তালেব উদ্দিন (৫৫) ও আব্দুল খালেক (৫২)।
 
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রামের আব্দুল খালেকের ধান ক্ষেতে বিদ্যুতের একটি তার নিচের দিকে ঝুলানো ছিল। সকালে ওই ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় ঝুলন্ত তারটি বাঁশের খুঁটির উপর ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তালেব উদ্দিন ও আব্দুল খালেক। এ সময় তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।