কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানর কামারুল আরেফিন ।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
