নরসিংদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর দুর্জয় দাস (৯) নামে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাজারদি গ্রামের একটি কলার বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দুর্জয় ওই গ্রামের বিজন দাসের ছেলে ও স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
নরসিংদী সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, সোমবার (১৮ জুলাই) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় দুর্জয়। তাকে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা বুধবার অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে সুমন নামে একজনকে আটক করে। এর মধ্যে সকালে রাজারদি গ্রামে কলা খেতের ভেতরে শিশুটির অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
