গাংনীতে চাঁদার দাবিতে ভাঙ্গারি ব্যবসায়ীকে হুমকি, জিডি

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৪:১৬
মেহেরপুর গাংনী উপজেলার ঝোড়পাড়া গ্রামে ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে দুই লক্ষ টাকা চাঁদার দাবিতে দাদা তপন নামে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
বৃহস্পতিবার গাংনী থানায় ভাঙ্গারি ব্যবসায়ী তৈয়ব আলী উদ্বিগ্ন হয়ে এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেছেন।
 
ব্যবসায়ী তৈয়ব আলী জানান, ১৯ জুলাই মঙ্গলবার রাত ১০ টার দিকে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা দাদা তপন পরিচয়ে এক ব্যক্তি ০১৭৬৮-১২২৭৯৬ নম্বর থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। এরপর আরো কয়েকবার মোবাইলে চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করলে তার সন্তানকে অপহরণসহ তাকে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করবে।’