পাবনার ঈশ্বরদী উপজেলায় বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, আটকরা সন্ত্রাসী ও নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এদের মধ্যে দুইজন জামায়াতের কর্মী ও অপর জন ফতেহ মোহাম্মদপুর এলাকার মুরাদ হত্যা মামলার আসামি ক্যাডার রাজিব।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটক অন্যরা ১৪ জুলাই আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের মামলার অজ্ঞাতনামা আসামি।
