মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৫:৩৪
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হারুন অর রশিদ (৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।
 
বৃহস্পতিবার সকালে উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে চাচাতো ভাইয়ের ছেলেরা মারপিট করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল শেবাচিম হাসাতালে স্থানান্তর করা হয়।
 
আহত হারুন অর রশিদের ভাই মেজবাহ উদ্দিন বাবুল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।