ময়মনসিংহে মুক্তাগাছায় পানিতে ডুবে মাহফুজুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মুক্তাগাছার খেরুয়াজানি ইউনিয়নের খিলগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের মো. আল মাসুদের দুই বছরের শিশুপুত্র মাহফুজুর রহমান বাড়ির পাশের একটি পুকুরে কোন এক সময় ডুবে যায়। দীর্ঘক্ষণ পর ভেসে উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
