ঝিনাইগাতীতে কিশোরীর লাশ উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০১৬, ২২:১৪
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের একটি খাল থেকে বীনা (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকাল ৯টায় পশ্চিম বাকাকুড়া জিয়া খাল থেকে পুলিশ বীনার লাশ উদ্ধার করে। এসিডে বীনার মুখ ঝলসে দেয়া হয়েছে। এছাড়া বীনার শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।
 
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান জানান, বাকাকুড়া গ্রামের একটি খাল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে আমানের কাকা হারুন-উর রশিদ ও মো. আলম মিয়াকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।