দিনাজপুরের কাহারোলে বজ্রপাতে সুচিত্রা রানী রায় (৩০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো সাত নারী শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেলেঙ্গীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুচিত্রা উপজেলার নয়াবাদ ধর্মঘট গ্রামের নবীন চন্দ্র রায়ের স্ত্রী।
দিনাজপুর কাহারোল থানার ওসি মনসুর আলী জানান, সন্ধ্যায় আটজন নারী শ্রমিক আমন ধান রোপণ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থালেই সুচিত্রা রানী মারা যান। এতে আহত হন বাকি সাতজন। এ অবস্থায় তাদের উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
