গাইবান্ধায় দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ১১

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১১:০২
গাইবান্ধা জেলায় বিভিন্ন মামলার নয় পলাতক আসামিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন জামায়াত কর্মী।
 
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার সাত উপজেলায়র এ অভিযান চালায় পুলিশ। তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের পরিচয় জানা যায়নি।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।