ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। অপরদিকে পরোয়ানাভুক্ত আরো ৪জনকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার আটক হওয়া ৬ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে ।
তারা হলেন- তারাটি পূর্বপাড়ার বাসিন্দা রিপন মিয়া (৩৮) , বানারপাড় বাশুরির শরীফ (৩০) । ওয়ারেন্টভুক্ত আটকরা হলেন, পয়ারকান্দির আবু বক্কর (৫৫) এবং তার পুত্র নূর হোসেন (২৮) , ঘাটুরির রজব আলী (৫৫) , আশরাফ হোসেন (৬০) ।
মুক্তাগাছা থানার এস আই খাইরুল ইসলাম এবং এস আই ওয়াজেদ আলী জানান, পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় রিপন মিয়ার নিকট থেকে ৫০ পিস এবং শরীফের নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে ।
