রাজধানীর উত্তর বাড্ডায় মনপুরা স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে। স্কুলের ছয় তলা ভবনের নিচ তলার একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
