নারী সাফের ফাইনাল আজ

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:২৫

স্পোর্টস রিপোর্টার

নারী সাফের ফাইনালে আজ ভারত এবং নেপাল মুখোমুখি হবে। ভারত গত চার বারে চ্যাম্পিয়ন। নেপাল ফাইনাল খেললেও এখনও তারা ট্রফি ধরতে পারেনি। এবার ঘরের মাঠে আরেকবার ফাইনাল খেলবে। নিজেদের দর্শকদের একটা ট্রফি উপহার দেওয়ার জন্য মরিয়া নেপাল। দলের কোচ সাবেক ফুটবলার হরি খারকা এক সময় মোহামেডানে খেলেছেন। তিনি নেপালে নারী ফুটবল দলের কোচ। চাইছেন একটা সাফল্য তুলে দিতে। আর ভারতের চাওয়া এবার নিয়ে টানা ৫ বার ট্রফি জয় করা। নেপাল এবং ভারত দুই দলই বাংলাদেশকে হারিয়েছে।