‘সুন্দরবন হত্যার’ পরিকল্পনা বাংলাদেশের নয়: এমাজ উদ্দিন

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৭:৪৮
 
সুন্দরবনকে হত্যা করে বিদ্যুেকন্দ্র তৈরির পরিকল্পনা দেশের বাইরে থেকে করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ। তিনি বলেন, সুন্দরবনকে ধ্বংস করতে জাতিকে আড়াল করে রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্র প্রকল্পের চুক্তি করা হয়েছে। যা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
 
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেভ দ্যা সু্ন্দরবন ফাউন্ডেশন আয়োজিত ‘সুন্দরবন একটাই: সুরক্ষার দায়িত্ব আমাদেরই’ শীর্ষক আলোচনা বৈঠকে তিনি এসব কথা বলেন।
 
ভারতের প্রতি ইঙ্গিত করে প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ বলেন, রামপালের কয়লা ভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্র প্রকল্পের এমডির দায়িত্ব কোনো বাংলাদেশিকে না দিয়ে দেয়া হয়েছে ভারতের একজনকে। এতে স্পষ্ট যে সুন্দরবনকে হত্যা করতে  আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, রামপাল বিদ্যুতকেন্দ্রের পরিকল্পনা আমাদের দেশের কারো করা নয়। দেশের কেউ জেনে শুনে এই ক্ষতি করবে তা বিশ্বাস করা যায় না।