গুলশান অভিমুখে গান ও কবিতার মিছিল

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৮:৩৬
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গুলশান অভিমুখে শুক্রবার বিকেল ৩টায় 'গান ও কবিতার মিছিল' বের করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
 
সম্প্রতি গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গি মামলায় নিহতদের সম্মানে এবং মানবতা ও স্বদেশ চেতনায় জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে শুক্রবার জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে উচ্চারিত হবে গান ও কবিতার বিভিন্ন পঙক্তি। মিছিলে সর্বস্তরের সংস্কৃতি-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।