বেনাপোলে ইয়াবা-হেরোইনসহ আটক ১

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:৫৭
বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ আব্দুল মালেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন ছিল।
 
শুক্রবার দিনগত রাত ১০টার দিকে স্থলবন্দরের সাদিপুর নামক গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও তাকে আটক করা হয়। আটক আব্দুল মালেক ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
 
আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।