মিরপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৩:১৯
 
রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
 
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, মিরপুর-২ নম্বরের হলি চাইল্ড ‌ইন্টারন্যাশনাল স্কুলের সামনে কোনো এক সময় ওই নারী সড়ক দুর্ঘটনায় মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।