রাজধানীর মাতুয়াইলে দুই বাসের চাপা পড়ে মো. মিজান আলী (১৯) নামের অপর একটি বাসের হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মাতুয়াইলের সড়কে আহত হওয়ার পর দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
মিজান আলী কুমিল্লার দাউদকান্দির মহেষচার গ্রামের ওয়াজ করনির ছেলে। তিনি ঢাকায় রায়েরবাজার এলাকায় থাকতেন।
জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজের জন্য বাসার থেকে বের হন মিজান। মাতুয়াইলের একটি মেডিকেলের সামনে গেলে যাত্রীবাহী ওই দুই বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত মিজানকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
