কালুখালীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৫:৪৯
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সাপের কামড়ে শুকুর আলী (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  মৃত কৃষক শুকুর আলী কালিকাপুর ইউপির হরিণবাড়িয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
 
শনিবার সকালে ওই গ্রামের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শুকুর আলী মাঠে পাট ক্ষেতে যায়। কেটে রাখা পাট পানিতে পঁচানোর জন্য ঝাড়ছিলেন। এমন সময় পাটের গাদা থেকে একটি সাপ তাকে কামড় দেয়। শুকুর আলীর চিৎকারে পাশে থাকা কৃষকেরা এগিয়ে এসে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।