গত ১৯ মার্চ যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী স্মরণে দোয়া ও শোকসভা পালিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এ শোকসভার আয়োজন করে।
উল্লেখ্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী এবং পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে আসে শোকের ছায়া। অনুষ্ঠানে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবরার আহমেদ চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে বিইউপির বিজয় অডিটোরিয়ামে এ শোকসভা এবং দোয়া মাহফিল পালিত হয়।
আরও পড়ুনঃ ঘিওরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, সহপাঠী, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সহপাঠী এবং শিক্ষকদের স্মৃতিচারণা, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সকলের অংশগ্রহণে মোনাজাত এর মাধ্যমে রুহের মাগফেরাত কামনা করা হয়।
ইত্তেফাক/নূহু
