বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট সাংবাদিকতায় পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৬ প্রদানের লক্ষে অনুসন্ধানমূলক প্রতিবেদন আহবান করছে। ১৫ই জুলাই ২০১৫ থেকে ১৫ই জুলাই ২০১৬-এর মধ্যে জাতীয় ও আঞ্চলিক দৈনিকে প্রকাশিত/সম্প্রচার মাধ্যমে প্রচারিত অনুসন্ধানমূলক প্রতিবেদন এ পুরস্কারের আওতায় পড়বে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন/সম্প্রচার মাধ্যমে প্রতিবেদন সিডি ও ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবন-বৃত্তান্ত আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পিআইবি অফিসের ঠিকানায় পাঠাতে হবে।
প্রতিবেদনটি সম্পাদক/বার্তা সম্পাদক/ প্রধান প্রতিবেদক কর্তৃক সত্যায়িত হতে হবে।
সাংবাদিকদের সৃষ্টিশীল কাজে উৎসাহিত করার জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ১৯৯৮ সালে পিআইবি-সোহেল সামাদ ট্রাস্ট ফান্ডের অধিনে এ পুরস্কার প্রবর্তন করেছে। পুরস্কার হিসেবে থাকবে নগদ ৫০ হাজার টাকা,ক্রেস্ট ও সনদপত্র।
আবেদনের ঠিকানা
মহাপরিচালক
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট
৩ সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০
ফোন : পিএবিএক্স -৯৩৩০০৮১-৮৪
