আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২২:০৩
নওগাঁর আত্রাইয়ে একাধিক মামলার আসামি জেএমবি সদস্য জুলফিকার রহমান দিনারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভবানীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুলফিকার রহমান ভবানীপুর গ্রামের মৃত: সাজেদুর রহমানের ছেলে।
 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদোজ্জা জানান, গ্রেফতারকৃত জুলফিকার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) সদস্যদের নিয়ে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে ভবানীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্রাই থানায় ২টি মামলা রয়েছে।