চট্টগ্রামে ২২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১১:৪৭
নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে প্রায় সাড়ে ২২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
শনিবার বিকালে থানার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান এ তথ্য জানিয়েছেন।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুস শুক্কুর (৪৪) ও নাহারুন বেগম (২৮)। এর মধ্যে নাহারুন কক্সবাজরের টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়ার বাসিন্দা।
 
জানা গেছে, গ্রেপ্তারের পর তারা নিজেদের চাচাত ভাই-বোন বলে পরিচয় দিয়েছে। বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময়  তল্লাশি করে শুক্কুরের কোমরে বাঁধা অবস্থায় এবং নাহারুনের ব্যাগের ভেতর থেকে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইব্রাহীম খান বাদী হয়ে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।