‘টেকনোলজি ফর প্রসপারিটি’ স্লোগান নিয়ে দেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো’ শেষ হয়েছে গতকাল। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস (বেসিস) এর যৌথ আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)’তে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর শেষ দিনে অনুষ্ঠিত হয় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দেশের শিল্প-কারখানায় কী ধরনের প্রস্তুতি প্রয়োজন সে বিষয়ে। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম। - প্রেস বিজ্ঞপ্তি
